বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৯
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

চীন থেকে ভারতে ৫ দিনে ৪০ হাজার সাইবার হামলা

অনলাইন ডেস্ক  ভারতে ৫ দিনে ৪০ হাজার ৩শ’ বার সাইবার হামলা হয়েছে চীনের চেংদু শহর থেকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আইটি ও ব্যাংকিং খাতে চালানো হয়েছে এইসব হামলা।

পূর্ব লাদাখে ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষের পর এই হামলার সংখ্যা বেড়েছে বলে জানান মহারাষ্ট্রের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (২৫ জুন) মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখার স্পেশাল ইনস্পেক্টর যশস্বী যাদব জানান, হামলার বিষয়ে তথ্য সংগ্রহ করেছে মহারাষ্ট্রের সাইবার সেল। চীনের চেংদু প্রদেশ থেকে মূল সাইবার হামলা হচ্ছে।

মহারাষ্ট্রের সাইবার সেল জানাচ্ছে, গত চার-পাঁচ দিনেই কমপক্ষে ৪০ হাজার ৩০০টি সাইবার হামলা করা হয়েছে ভারতের বিভিন্ন সেক্টরে। এজন্য সব সেক্টরকে সতর্ক করে দেয়া হয়েছে।

সম্প্রতি করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতে সাইবার হামলা বাড়িয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।