শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন ব্যবস্থাপনা উপদেষ্টা (চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজর) ও সাবেক গভর্নর আল্লাহ মালিক কাজেমী মারা গেছেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম বলেন, আল্লাহ মালিক কাজেমী কয়েকদিন আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে তার কোভিড-১৯ পজিটিভ এসেছে।

১৯৭৬ সালে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ মালিক কাজেমী নিরলসভাবে বাংলাদেশ ব্যাংক তথা দেশের আর্থিক খাতের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন।

তার মৃত্যুতে শুধু বাংলাদেশ ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ফরেন এক্সচেঞ্জ পলিসি, ব্যাংকিং পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, মানিটারি পলিসি, রেট এক্সচেঞ্জ পলিসিসগ বাংলাদেশ ব্যাংকের প্রায় সব বিষয়ে অভিজ্ঞ ছিলেন।