বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৪৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঝালকাঠিতে মেয়েকে অশ্লীল কটুক্তির প্রতিবাদ করায় মা ও খালাকে কুপিয়ে জখম

ইমাম বিমান,ঝালকাঠি  ‘ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন শুক্তাগড় এলাকায় মেয়েকে অশ্লীল কটুক্তি করার প্রতিবাদ করায় মা ও খালাকে কুপিয়ে রক্তাক্ত যখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫জুন) রাত ৮ টার দিকে আহতদের নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয় আহত নয়ন বেগমের স্বামী শহিদুল ইসলাম জানান, প্রতিবেশি মৃত. আ: হকের ছেলে আলমগীর হোসেন আমার প্রাপ্ত বয়স্ক মেয়েকে অশ্লীল ভাষায় খারাপ কথা বললে আমার স্ত্রী নয়ন বেগম এর প্রতিবাদ করে। অশ্লীল কুটক্তিকারী আলমগীর ও তার স্ত্রী এতে আমার স্ত্রী নয়ন বেগমের উপর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত যখম করে।

এসময় আমার স্ত্রীর বড় বোন কাজল বেগম নয়নকে বাঁচাতে আসলে কুটক্তিকারী আলমগীর স্ব-স্ত্রীক তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে আমার স্ত্রী ও তার বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, রাত সাড়ে ৮ টার দিকে মাথায় রক্তাক্ত মারাত্মক জখম অবস্থায় মধ্যবয়সী দুই নারী চিকিৎসা নিতে আসলে উভয়কে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রাখা হয়। আহতরা হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানের গাড়ীর ড্রাইভার শুক্তাগড় এলাকার শহিদুল ইসলামের স্ত্রী নয়ন বেগম (৩৫) ও নয়ন বেগমের বড় বোন কাজল বেগম (৪০)।

অভিযুক্ত আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করে জানান, আমি তাদেরকে মারিনী বরং তারা আমাকে, আমার মেয়েকে ও আমার স্ত্রীকে মারধর করেছে।

উক্ত ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রাজাপুর থানা ওসি তদন্ত আবুল কালাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।