সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনা কেড়ে নিল আরেক পুলিশ সদস্যের প্রাণ

ডেক্সরিপোর্ট  মহামারী করোনায় আক্রান্ত হয়ে পুলিশ বাহিনীর আরেক সদস্য মারা গেছেন। শনিবার রাত ১০টায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রোববার সকালে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম মো. আতিয়ার রহমান। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোলরুমে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে দায়িত্ব পালনকালে এ নিয়ে ৩৮ পুলিশ সদস্যের মৃত্যু হলো। আর আক্রান্ত প্রায় ১০ হাজার পুলিশ।