শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ৯:৩৫
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়ারীতে ২১ দিনের লকডাউন ঘোষণা

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা সংক্রমণ ঝুঁকি বেশি থাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারী এলাকা শনিবার থেকে লকডাউন করা হবে। ওইদিন ভোর ৬টা থেকে ২৫ জুলাই পর্যন্ত মোট ২১ দিন এই লকডাউন কার্যকর থাকবে।

মঙ্গলবার বিকালে দক্ষিণ সিটির নগর ভবনে লকডাউনবিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা শেষে এক ব্রিফিংয়ে একথা জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ওয়ারী লকডাউনের বিষয়ে মেয়র বলেন, শুধু ওষুধের দোকান ছাড়া এখানে সার্বিকভাবে সবকিছুই বন্ধ থাকবে। দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ই-কমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে সরবরাহের ব্যবস্থা করা হবে। আগামী ২৫ জুলাই পর্যন্ত মোট ২১ দিন এই লকডাউন বাস্তবায়ন করব।

যাতায়াত সুবিধার জন্য ওয়ারী এলাকার দুইটি পথ খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, বাকি পথগুলো বন্ধ করে দেয়া হবে। সেখানে একটি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। নমুনা সংগ্রহ করার জন্য বুথ থাকবে এবং সিটি কর্পোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হবে।

ওয়ারী এলাকায় সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে বলেও জানান তাপস।