ডেক্সরিপোর্ট গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জব্দ করা হয় একটি প্রাইভেটকারও।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদরের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, একটি চক্র মাদক পাচার করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সড়কে চলাচলকারী যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকার থেকে অব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার জব্দ করে র্যাব সদস্যরা।
এরপর সিলিন্ডারের ভেতর পাওয়া যায় প্রায় ৪শ বোতল ভারতীয় ফেনসিডিল। মাদকবহনকারী প্রাইভেটকারটিসহ আটক করা হয় বাবুল ও সাঈদী নামে দুইজনকে।
করোনা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচারের অভিনব পন্থা বেছে নেয়া হয় বলে জানায় র্যাব।