শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৩১
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

তাহিরপুরে বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ, নৌকায় চলাচল করতে হয় গ্রামবাসীদের

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  ভাঠির জনপদ হাওর বেষ্টিত হাওরের রাজধানী হিসেবে পরিচিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতি বৃষ্টিজনিত কারনে ওপারের মেঘালয়ের পাহাড়ি ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করার অকাল বন্যা দেখা দিয়েছে।গত শুক্রবার থেকে অতি বৃষ্টিরফলে উপজেলার নদী গুলো পানিতে ফুঁসে উঠেছে যার ফলে গ্রামীন জনপদের কাঁচা রাস্থা গুলো তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গৃহবন্দী হয়ে পড়েছেন উপজেলার অর্ধশত গ্রামের কয়েক হাজার মানুষ।

জীবীকার তাগীদে দুর্ভোগ নিয়ে ছোট ছোট ফেরী নৌকা দিয়ে যেতে হচ্ছে হাট-বাজারে।গ্রামীন জনপদের কাঁচা রাস্থা গুলো বর্ষার শুরুতে বিষেশ করে আষাঢ় মাসে অতি বৃষ্টির ফলে কাঁচা রাস্থগুলো কাঁদা মাটিতে পিচ্ছিল হয়ে যায়।হাট-বাজারে দুর্ভোগ নিয়ে যেতে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে স্কুল,কলেজ,মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের।

বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা কাঁদাজনিত কাঁচা রাস্থা দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ হয়ে দাঁড়ায়, কেও আবার নিয়মিত যেতে পারে না বিদ্যাপাঠে অংশ নিতে।এভাবে বর্ষাতে বঞ্চিত হতে হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীদের।এভাবেই মানবেতর জীবন-যাপন করছেন হাওর অঞ্চলের কয়েক হাজার মানুষ সহ শিক্ষার্থীগন।