শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়!

ডিএনসিসিতে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়ল

ডেক্সরিপোর্ট  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জরিমানা বা সারচার্জ ছাড়া হোল্ডিং ট্যাক্স জমা ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা তিন মাস বাড়িয়েছে। এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছে ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের উপর ১৫ শতাংশ সারচার্জ ছাড়া জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

এতে আরও বলা হয়, একইসঙ্গে ব্যবসায়ীদের জন্য জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধের সময়সীমাও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম করদাতাদের এ সুযোগ গ্রহণ করে ট্যাক্স প্রদান ও ট্রেড লাইসেন্স নবায়নের আহ্বান জানান ওই বিজ্ঞপ্তিতে।