বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

দেশের নিম্ন আদালতে ৩৫ দিনে ৫০ হাজার আসামির জামিন

ডেক্সরিপোর্ট  সারা দেশের নিম্ন (ভার্চুয়াল) আদালতে গত ৩৫ কার্যদিবসে প্রায় ৫০ হাজার আসামির জামিন মঞ্জুর করেছেন। শুক্রবার বিকালে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১১ মে থেকে ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে সারা দেশে নিম্ন আদালত (ভার্চুয়াল) মোট ৯৫ হাজার ৫২৩ জনের জামিন আবেদন নিষ্পত্তি করেছেন। এরমধ্যে ৪৯ হাজার ৭৬২ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

এদিকে,২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে ৬০৮ জন শিশুকে জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। এর মধ্যে সমাজসেবা অধিদফতর ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় ৫৮৩ শিশুকে আভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগে ১১টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।