বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:২৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ডা. জাফরুল্লাহকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

ডেক্সরিপোর্ট  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গিয়েছেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

করোনা থেকে সুস্থ হলেও এখনো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

ফরহাদ হোসেন বলেন, ‘আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ এসেছিলেন স্যারকে দেখতে। তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলেন। তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।’

ফরহাদ হোসেন বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার এখন আগের চেয়ে ভালো আছেন। পরিমাণমতো খেতে পারছেন। আজ শ্বাসকষ্ট ছিল না এবং ডায়ালাইসিস প্রয়োজন হয়নি।