বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ২:৫৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

মাশরাফীর ফের করোনা পজিটিভ

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা করোনাভাইরাস পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছে। ১৪ দিন আগে তার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এত দিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন।

এখনও করোনা থেকে মুক্তি পাননি জানিয়ে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।

গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। ফেসবুকে নিজেই সে দুঃসংবাদ জানান তিনি। ভক্ত-সমর্থকদের আতংকিত না হয়ে তার জন্য দোয়া করতে বলেন।

এরপর গত ২৮ জুন মিডিয়ায় খবর রটে, করোনামুক্ত হয়েছেন মাশরাফি। তবে ওইদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্যের সত্যতা নেই বলে জানান মাশরাফি।

সেদিন তিনি জানিয়েছিলেন, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি।

অতঃপর ১৪ দিন পার হলে ফের করোনা টেস্ট করান মাশরাফি। সে নমুনায় এবারও পজিটিভ ফলই এলো।

এদিকে করোনায় আক্রান্ত মাশরাফির পর তাঁর ছোট ভাই মোরসালিন বিন মুর্তজাও।

দুজনের শারীরিক অবস্থা ভালো বলেই জানা গেছে।