বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৮:০১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, এক যাত্রী নিখোঁজ

ডেক্সরিপোর্ট  রাজধানী ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গায় মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি খেয়া নৌকা ডুবে গেছে। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, নৌকায় থাকা ৭ যাত্রীর মধ্যে পাঁচজন তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ ব্যক্তির নাম ইসরাফিল।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ২টা ২৫ মিনিটে নৌকা ডুবির খবরটি জানতে পারে ফায়ার সার্ভিস। এরপরেই তাৎক্ষণিকভাবে আমাদের একটি ডুবুরি দল সেখানে পাঠানো হয়।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যাত্রীর সন্ধান মেলেনি।

এর আগে গেল ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়।