বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৬:৫৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

সেই অসহায় নিলুফা পেলেন বিধবা ভাতার কার্ড

শামীম আহমেদ  ভিক্ষাবৃত্তি করে জিবিকা নির্বাহ করা ও ঝুপরি ঘরে বসবাসরত বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর গ্রামের বিধবা নিলুফা বেগমকে সমাজসেবা অধিদপ্তর সমাজকল্যান মন্ত্রনালয় কতৃক প্রদত্ত বিধবা ভাতা কার্ড হস্তান্তর করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। ৬০ উর্ধ বয়সি নিলুফা বেগমের স্বামী বেশ কয়েক বছর আগে মারা যায়।

২ কন্যা সন্তানকে বিবাহ দেয়ার পর তারাও নিলুফার খোজ খবর রাখত না। তাই বাধ্য হয়ে জীবন জিবিকার প্রয়োজনে নেমে পড়ে ভিক্ষ বৃত্তিতে। টাকার অভাবে দ্বির্ঘদিন ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে থাকত একটি ছুপরি ঘরে। ইতিপূর্বে স্থানীয় কোন জনপ্রতিনিধিরা তাকে দেয়নি কোন সরকারি সুযোগ সুবিধা।

স্থানীয় সাংবাদিকের মাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পরে বিষয়টি বরিশালের জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমানের নজরে আসে। পরে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মাধ্যমে নিলুফা বেগমকে নগত ১০ হাজার টাকা সরকারি সহায়তা প্রদান করে বরিশাল জেলা প্রশাসন। আজ রবিবার দুপুর সাড়ে ৩ টায় বরিশাল জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান নিলুফা বেগমকে তার কার্যালয়ে ডেকে এনে বিধবা ভাতার কার্ড প্রদান করেন।

এসময় জেলা প্রশাসক জানায় নিলুফা বেগমকে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত একটি ঘর উপহার দেয়া হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও নিলুফা বেগম যতদিন বেঁচে থাকবে সে সরকারি সকল সুবিধা পাবেন বলে জানান। বিধবা কার্ড হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃমুনিবুর রহমান,জেলা প্রবেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ পারভেজ ও স্থানীয় ইউপি সদস্য মামুন সন্যামত প্রমুখ।