বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ৪:১০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্ত

শামীম আহমেদ  বরিশালে রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

রবিবার দুপুর ১২ টার দিকে রোটারি ক্লাব বরিশাল এর আয়োজনে ইয়ার লঞ্চিং ছিরোমণি অনুষ্ঠান উপলক্ষে কালেক্টরেট জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত শহিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিনিয়র গর্ভনর ও বরিশাল জেলা সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, রোটারি ডিস্ট্রিক্ট কমিটি চেয়ার আরটিএন পিপি মোঃ হান্নান মল্লিক, রোটারি রিজন এডভাইজার কীর্তনখোলা রিজন বরিশাল আরটিএন পিপি মোঃ মনিরুল ইসলাম তালুকদার, রিজন চেয়ার কীর্তনখোলা রিজন বরিশাল আরটিএন পিপি মোঃ মাহাতব উদ্দিন আল মাহমুদ, সভাপতি রোটারি ক্লাব বরিশাল আরটিএন মোঃ হালিম ভূঁইয়া, সাধারন সম্পাদক রোটারি ক্লাব বরিশাল কাজী আল-মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে সকলের উপস্থিতিতে বেলা সারে ১২ টার দিকে নগরীর একে স্কুল প্রাঙ্গনে বিভিন্ন ফলের গাছ রোপন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর ২ টি পুকুরে ৫ হাজার পিচ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার টি ফলের গাছ রোপন করা হয়।