সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কিট যাচাইয়ের সুযোগ পেল গণস্বাস্থ্য

ডেক্সরিপোর্ট  সরকারি নিয়ম মেনে আবারও কন্ট্রাক্ট রিসার্চ ফার্মের (সিআরও) মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্রকে তাদের অ্যান্টিবডি কিটের সক্ষমতা (ভ্যালিডেশন) যাচাইয়ের সুযোগ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

রোববার (৫ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক এই নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার সাংবাদিকদের বলেন, ওষুধ প্রশাসন আমাদের কথা প‌জি‌টিভ‌লি শুনেছেন। অ্যান্টিব‌ডি কিটের বিষ‌য়ে আমা‌দের ইন্টারনাল ভে‌লি‌ডেশান রি‌পোর্টকে আম‌লে এনে নিবন্ধন দেওয়ার অনু‌রোধ ক‌রে‌ছি আমরা। তারা বিদ্যমান সরকারি ‌নিয়‌মে আবার সিআরও এর মাধ্যমে ইউএস এফ‌ডিএ আম‌ব্রেলা গাইডলাইন্স অনুযায়ী এক্সটারনাল ভে‌লি‌ডেশান কর‌তে ব‌লে‌ছেন। আগা‌মী বুধবার অ্যান্টি‌জেনের নী‌তিমালা ফাইনাল হ‌বে। তারপর ওষুধ প্রশাসন আমাদের একটা ফর‌ম্যাট পাঠা‌বে। সেই অনুযায়ী প্রটোকল আপ‌ডেট ক‌রে জমা দি‌তে ব‌লা হয়েছে।

ডা. মুহিব উল্লাহ বলেন, নতুন কিছু করতে গেলে সরকারের নীতিমালা অনুযায়ী আবার একইরকম সিআরও’র মাধ্যমে এক্সটারনাল ভেলিডেশন করতে হবে। তারা যে নতুন গাইডলাইন দিয়েছে, সেটা অনুযায়ী করতে হবে। আমরা সেটা করবো।

এর আগে ১৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে প্রতিবেদন জমা দেয় ওষুধ প্রশাসন অধিদফতরে। কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা অ্যান্টিবডি কিটের সেনসিটিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে হওয়ায় নিবন্ধন দেয়নি ওষুধ প্রশাসন অধিদফতর।