বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৭:৫৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরগুনায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৭১

বরগুনা প্রতিনিধি  বরগুনায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদরের ১১ জন, বেতাগীর ৭ জন, আমতলীর দুজন ও বামনার একজন। তাদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য, একজন সাংবাদিক ও একজন ব্যাংক কর্মকর্তা।

সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। বরগুনায় সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। এটা কমাতে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বরগুনা জেলায় ২৭১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪৩ জন, আমতলীতে ৪৩ জন, বামনায় ৩২ জন, বেতাগীতে ৩২ জন, পাথরঘাটায় ২৬ জন, তালতলীতে ১৬ জন। এর মধ্যে ১৪০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৫ জন।