বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১০:২৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বানিয়াচংয়ে করোনা আক্রান্তের বাড়িতে ফলের ঝুঁড়ি নিয়ে গেলেন উপজেলা চেয়ারম্যান

শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় করোনা আক্রান্ত ছাত্রলীগ নেতার বাসায় ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুঁড়ি পৌঁছে দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

সোমবার (৬ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউরি ইউনিয়নের কালানজোরা গ্রামে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা জে.আর অসীম করোনায় আক্রাত হওয়ায় ফলের ঝুঁড়ি নিয়ে দেখতে যান তিনি।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা উপজেলায় করোনা আক্রান্তদের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুঁড়ি নিয়ে গিয়েছিলাম।

এছাড়াও তাদের পরিবারের লোকজনের মনোবল চাঙ্গা রাখতে আমরা দূরত্ব বজায় রেখে কথা বলেছি। দোয়া করি ছোটভাই জে, আর অসীম যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।