বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ১১:৩২
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

এন্ড্রু কিশোরের মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে

ডেক্সরিপোর্ট  বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার রাত নয়টা ৪২ মিনিটে এন্ড্রু কিশোরের বোন ডা. শিখা বিশ্বাসের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ রামেক হাসপাতালে নেয়া হয়।

এসময় এন্ড্রু কিশোরের বোন জামাই ক্যান্সার বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস গণমাধ্যমকর্মীদের বলেন, শিল্পীর ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করেন। তারা সেখানেই অবস্থান করছেন। দেশে ফেরার জন্য তারা বিমানের টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে তারা দেশে ফিরবেন। এ কারণে মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ছেলে-মেয়ে অস্ট্রেলিয়া থেকে আসার পর খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল সংলগ্ন কবর স্থানে এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে। আমরা শিল্পীর ছেলে-মেয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছি।