শামীম আহমেদ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বাবা-ছেলে হত্যার ঘটনার তিনদিন পর ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতিকৃত ট্রলারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টারে জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।
আটককৃতরা হচ্ছে মোঃ বাদশা হাওলাদার (৩৮) পিং মৃত জয়নাল হাওলাদার, সাং দুবার চর (২) মোঃ শাহীন খাঁ (২৫), পিতা মোঃ সবুজ খাঁ ও মোঃ ছানির হাওলাদার (১৭),পিতা আমির হোসেন হাওলাদার, উভয়ের ঠিকানা বরিশাল জেলার বাখেরগঞ্জের গোমা। এদের মধ্যে এক নং হত্যাকারী বাদশার বিরুদ্ধে বাখেরগঞ্জ থানায় দস্যুতা,চুরি,ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে।
আজ মঙ্গলবার (৭ই) জুলাই সকাল ১১ টায় বরিশাল পুলিশ লাইনস্থ ইন সার্ভিস টেনিং সেন্টারে এক সংবাদ সম্মেলনে পিত ও পুত্রের হত্যাকারী ঘাতকদের পরিচয় সহ তাদের কর্মকান্ডের কথা তুলে ধরেন বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (পিপিএম বিপিএম)।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নইমুল হক,অতিরিক্ত পুলিশ সুপার সরদার ফরহাদ হেসেন ও বাখেরগঞ্জ এসপি সার্কেল আরোয়ার সাঈদ প্রমুখ।
এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম লিখিত ভাবে বলেন, গত বৃহস্পতিবার সন্ধায় অজ্ঞাতনামা গলা কাটা লাশ পড়ে আছে এসংবাদ পেয়ে বাখেরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝোপের ভিতর থেকে লাশ উদ্ধার করে। এবংপরের দিন সকাল ৮টায় নদীতে ভাসমান লাশ দেখা যাচ্ছে পরে পুলিশ গিয়ে সেই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয় এবং এক প্রর্যায়ে নিহতদের পরিচয় পাওয়া যায়।
আসামীরা স্বীকারোক্তি দিয়ে বলেন, হত্যাকান্ডের ৪/৫দিন আগে থেকেই তাদের উপর নজর রাখে ঘটনার দিন ৬০পিছ চাই কেনার কথা বলে এবং চাইগুলো তাদের এলাকায় পৌছে দেবার অনুরোধ করে।
পূর্ব থেকেই পরিকল্পনামাফিক বাদশা শাহীন ও সানি ট্রলারে উঠে এবং চর লক্ষ্মীপাশা নামকস্থানে থামিয়ে চাইগুলো নামাতে বলে। অপরদিকে ইয়াসিনকে টাকা দেবার কথা বলে সানি ও শাহীন একটু দুরে বাগানে নিয়ে যাবার সময় পিছন থেকে ছুরি দিয়ে গলা কেটে ফেলে অন্য দু’জন হাত পা চেপে ধরে হত্যা নিশ্চিত করে।
এর হত্যাকারীরা নদীর তীরে এসে বৃদ্ধ হেলাল উদ্দিন কে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়ে ছুরি পেটের দ’পাশে ছুরি বসিয়ে হত্যা নিশ্চিত করে পানিতে ডুবিয়ে দিয়ে আসামীরা ভিকটিমের সাথে থাকা ৩৫০০ টাকা,১টি মোবাইল,ট্রলার ও পড়নের কাপড়-চোপড় নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়।
অপরদিকে লাশ উদ্ধারের পরপরই আমরা তথ্য-প্রযুক্তি বিষয়ে মোবাইল ফোনের সূত্র ধরে ৬ই জুলাই ঢাকার সদরঘাট এলাকার তেলঘাট নামকস্থান থেকে ঘাতক তিনজনকে গ্রেফতার করা সহ ট্রলারটি উদ্ধার করা হয়।