বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে র‌্যাবের অভিযানে বন্যপ্রানী ‘তক্ষক’ সহ দুই পাচারকারী আটক

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে বন্যপ্রাণী ‘তক্ষক’ পাচারকালে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন র‌্যাব ৮।

সোমবার রাতে নগরীর কাশিপুর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ওই দুইজনকে আটক এবং তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- গৌরনদীর বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মোঃ ইফসুফ (৪৩) ও নগরীর গড়িয়ার পার এলাকার বাসিন্দা সাফেজ মল্লিকের ছেলে রফিকুল ইসলাম।

মঙ্গলবার র‌্যাব ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আটককৃতরা র‌্যাবের কাছে স্বীকার করেছেন যে তারা সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে থাকেন।

আটককৃত আসামীদের ও উদ্ধার হওয়া তক্ষকটি বরিশাল এয়ারপোর্ট থানায় হস্তান্তর এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে ডিএডি আব্দুল মোন্নাফ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।