বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩০
শিরোনাম :
জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

করোনায় দেশে একদিনে মৃত্যু ৪১, শনাক্ত ৩৩০৭

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১২ জন মহিলা। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২ হাজার ২৩৮ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৩০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, দেশের মোট ৭৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৮৬২ জনের এবং ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৯ লাখ ৪ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করা হলো। এ সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩০৭ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। সেই সঙ্গে একই সময়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২ হাজার ২৩৮ জনের।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭০৬ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫৪৪ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।