শনিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪১
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে

ডেক্সরিপোর্ট  মহামারী করোনার কারণে গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে ৩১ মার্চ পর্যন্ত যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেয়ার কথা জানিয়েছে রেলওয়ে।

ট্রেনের টিকিটের টাকা ফেরত দেয়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীরা তাদের টিকিটের টাকা ফেরত চেয়ে নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্ব/চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে। প্রমাণ হিসেবে টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট কিনে থাকলে প্রিন্টেড কপির সঙ্গে এনআইডির সত্যায়িত কপি জমা দিতে হবে। ১০ জুলাই থেকে আগামী ১৭ জুলাই পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হলেও করোনা প্রাদুর্ভাবের কারণে ২৪ মার্চ সন্ধ্যা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।