শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৮
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

শেবাচিমের করোনা ওয়ার্ডে ৪ রোগীসহ ৮ জনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১৭ দিনের এক শিশুসহ ৪ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গে মারা গেছেন আরও ৪ জন।

করোনা উপসর্গে মৃতদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

পরিচালক জানান, রোববার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশালের গৌরনদী উপজেলার করম আলীর ছেলে কদল আলী (৬৫)। শনিবার রাত ৩টা ৫৫ মিনিটে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

একইদিন সকাল ১০টা ১০মিনিটে করোনায় আক্রান্ত ১৭ দিনের শিশু শিরিন মৃত্যুবরণ করে। সে বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম হোসেনের শিশু কন্যা। শনিবার রাত ১২টা ৫০মিনিটে তাকে ভর্তি করা হয়েছিল।

ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) সকাল ৭টায় মারা যান। শনিবার রাত ১২টা ৪৫মিনিটে করোনা উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।

শনিবার রাত পৌনে একটায় মারা যান আব্দুল গনি হাওলাদার (৭০)। তার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে।

একইদিন বিকেল ৫টায় মারা যান বৃদ্ধ সন্তোষ কুমার রায় (৬৮)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামের রশিক রায়ের ছেলে। তাকে ১১ জুলাই বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

করোনায় আক্রান্ত বৃদ্ধ সিদ্দিক আলী (৮০) বিকেল ৪টায় মারা যান। তিনি বরিশাল নগরীর সাগরদী এলাকার আনিস উদ্দিনের স্ত্রী। তাকে ৪ জুলাই বিকেল ৪টায় ভর্তি করা হয়।

বেলা ১১টা ৫৫মনিটে মারা যান করোনায় আক্রান্ত লুৎফর রহমান (৬৫)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার মো. আইজউদ্দিনের ছেলে। তাকে ২৮ জুন বিকেল ৫টা ৫০মিনিটে ভর্তি করা হয়।

সকাল ৮টা ২০মিনিটে করোনায় আক্রান্ত বৃদ্ধা সূর্য্য বানু (৮৬) মারা যান। তিনি পটুয়াখালীর খেপুপাড়া উপজেলার মো. আশ্রাবের স্ত্রী। তাকে ৭ জুলাই রাত ১০টা ৪০মিনিটে ভর্তি করা হয়।

হাসপাতালের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ১৩১ জন মারা গেছেন। এর মধ্যে পজেটিভ ৫১ জন।