রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৪
শিরোনাম :
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশালে চোরাই মোবাইল সহ ৩ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  বরিশালে চুরি হওয়া মামলায় চোরাই মোবাইল সহ ৩ আসামীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার(১৪ জুলাই) বেলা ১২ টার দিকে এক সংবাদ সম্নেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম।

সংবাদ সম্নেলনে তিনি জানান,গত১৪ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা কাজী নুরুল ইসলামের ঘরের সিধঁ কেটে অজ্ঞাত নামা চোরেরা মোবাইল ফোন,স্বর্নালংকার এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।যার প্রেক্ষিতে তিনি ১৫ জুন এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করেন মামলা নং১০।মামলা রুজুর পরে উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) জাকারিয়া রহমান জিকুর নের্তৃত্বে এস আই সাইদুর রহমান ও এস আই রায়হান তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ১৩ জুলাই রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করেন।এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, রাতের আধাঁরে চুরি হওয়া ক্লু লেস মামলায় আটক কৃতরা হলো মোঃ মারুফ(৩৫),মোঃ আনোয়ার হাওলাদার(৪০),রঞ্জিত হালদার(২৭)।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান,চুরি হওয়া বাকী মালামাল উদ্ধারের চেস্টা অব্যাহত আছে।গ্রেফতার কৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। এবং মামলার প্রধান আসামী মোঃ মারুফ চুরির অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

সংবাদ সম্নেলনে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।