রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৫
শিরোনাম :
প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে সাবরিনা-আরিফুলকে

ডেক্সরিপোর্ট  জেকেজি করোনার নমুনা সংগ্রহ করে টেস্টের নামে ভুয়া রিপোর্ট দেয়ার কথা স্বীকার করেছেন কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফ চৌধুরী।

তবে এর দায় নিজের নয়, স্বামী আরিফ চৌধুরীর বলে দাবি করেন। স্বামীর এমন অনৈতিক কাজ দেখে তিনি প্রতিষ্ঠানটি থেকে সরে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এখন এই তথ্য যাচাই করতে সাবরিনা ও তার স্বামী আরিফকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিবির এক কর্মকর্তা দেশ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এদিকে মঙ্গলবার আরিফুল চৌধুরীকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) ভার্চুয়াল আদালতে ওই রিমান্ড আবেদনের শুনানি হবে।

ডিবির কর্মকর্তা জানান, রিমান্ড মঞ্জুর হলে আরিফ ও সাবরিনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।

বর্তমানে আরিফুল কেরানীগঞ্জ কারাগারে বন্দী। অন্যদিকে, সাবরিনা আরিফকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।