সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সাবরিনার স্বামী আরিফ চার দিনের রিমান্ডে

ডেক্সরিপোর্ট  করোনার নমুনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনার স্বামী আরিফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তির শর্ত ভেঙে প্রথমে টাকার বিনিময়ে নমুনা পরীক্ষা করা ও পরে ভুয়া সনদ দেওয়ার অভিযোগে গত ২৩ জুন পুলিশের তেজগাঁও বিভাগ জেকেজির প্রধান সমন্বয়ক আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার (১৪ জুলাই) আরিফ চৌধুরীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে ডিবি।

একই অভিযোগে জেকেজির চেয়ারম্যান সাবরিনা শারমিন হুসেইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরী গ্রেপ্তার হন রোববার।সোমবার আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।