সোমবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪৫
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

বাংলাদেশ সংবাদ সংস্থা’র চেয়ারম্যান হলেন আরেফিন সিদ্দিক

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধবার (১৫ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়। আরেফিন সিদ্দিক ১৯৯৬ সালেও পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

বোর্ডে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসচিব (প্রেস) তথ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, প্রধান তথ্য অফিসার সদস্য থাকবেন।

দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ৭১ মিডিয়া লিমিটেড (৭১ টিভি) ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক পরিচালনা বোর্ডে রয়েছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি বিষয়ে দক্ষতা সম্পন্ন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও বাসসের সিটি এডিটর মধুসূদন মন্ডল সদস্য থাকবেন।

আদেশ বলা হয়, সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা মোতাবেক ৩ বছর মেয়াদে এ বোর্ড গঠন করা হয়েছে।

১৫ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।