সোমবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৯
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

মার্কিন চাপের কাছে ইরান কখনোই নতিস্বীকার করবে না: রুহানি

অনলাইন ডেস্ক  মার্কিন চাপের কাছে ইরান কখনোই নতিস্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের মধ্যে জ্বালানি তেলের ওপর নির্ভরতা ছাড়াই ইরানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে, মুদ্রাস্ফীতি কমেছে। খবর ইরনার।

ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দিয়ে রুহানি বলেন, তেহরান এ সংক্রান্ত তৎপরতা মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বর্তমানে পরমাণু সমঝোতায় যেসব দেশ রয়েছে তারা তা মেনে না চললে আন্তর্জাতিক বহুপাক্ষিকতাবাদ ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে সবাই ক্ষতির শিকার হবে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পরমাণু সমঝোতা সই করে ইরান নিজেকে শান্তিপূর্ণ হিসেবে প্রমাণ করেছে, অপপ্রচার নস্যাৎ করেছে এবং নিরাপত্তা পরিষদকে বাধ্য করেছে অন্যায় ইশতেহারগুলো বাতিল করতে।

মার্কিন ষড়যন্ত্র সত্ত্বেও ইরান পরমাণু সমঝোতা রক্ষা করছে বলে রুহানি মন্তব্য করেন।