সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৮
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

খুব দ্রুত কোভিড-১৯ এর কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে: ড. ফাউসি

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস টাস্কফোর্সের অন্যতম সদস্য ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, খুব দ্রুত কোভিড-১৯ এর কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে। চীন আগেই এই ভ্যাকসিন পেয়ে যায় কিনা সে বিষয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।

রয়টার্সকে মার্কিন এই শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেন, বছর শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র করোনার ভ্যাকসিন পেয়ে যাবে।

চীন যুক্তরাষ্ট্রের আগে ভ্যাকসিন পেয়ে গেল কিনা সেটা নিয়ে তার কোন ‘মাথাব্যথা’ নেই বলে জানান ফাউসি।

তিনি বলেন, সবার গবেষণাই মোটামুটি এক পথে এগোচ্ছে। তারা (চীন) আমাদের খুব আগেই কিছু বের করে ফেলবে না। এটা নিশ্চিত।

ড. ফাউসি ইঙ্গিত দিয়েছেন, ২০২০ সাল শেষ হবার আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে দেশটি।

এর মধ্যে মার্কিন ওষুধ কোম্পানি মডার্না মার্কিন সরকারের সহায়তায় করোনার যে ভ্যাকসিন তৈরি করেছে তার পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে।

অন্যান্য বিজ্ঞানীদের মতো ড. ফাউসিও বলছেন করোনাভাইরাস নিয়ে এখনও অনেক অজানা প্রশ্ন রয়ে গেছে যার মধ্যে একটা হল ভ্যাকসিন বা টিকা যে ইমিউনিটি দেবে তা কতদিন স্থায়ী হবে।

মডার্নার সম্ভাব্য করোনা প্রতিরোধী ভ্যাকসিন প্রথম ধাপের ট্রায়ালে অংশগ্রহণকারী সবার শরীরে ‘নিরাপদ’ এবং ‘কার্যকর অ্যান্টিবডি’ তৈরি করেছে বলে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে দাবি করা হয়েছে।

জুলাইয়ের ২৭ তারিখ ভ্যাকসিনটির চূড়ান্ত অর্থাৎ তৃতীয় ধাপের ট্রায়াল করতে যাচ্ছে মর্ডানা।