সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ডেক্সরিপোর্ট  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

করোনা শনাক্ত অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাগ্রহণকালে শুক্রবার ভোরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৬৭ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বর্তমান রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনসহ মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে দেশের জন্য আবদুল হাই এর নিবেদিতপ্রাণ কর্মজীবনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

ড. হাছান মাহমুদ বলেন, অধ্যাপনা এবং সামাজিক-সাংস্কৃতিক পরিমন্ডলে আবদুল হাইয়ের একনিষ্ঠ অবদান তাকে স্মরণীয় করে রাখবে। তথ্যমন্ত্রী প্রয়াত আবদুল হাই এর আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।