সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আগস্টে রাশিয়ার ভ্যাকসিন পেতে পারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক  আগস্টে রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ সফল হলে, বাংলাদেশও ভ্যাকসিন পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে থাকা বাংলাদেশি চিকিৎসকরা।

তারা বলছেন, একাধিক হিউম্যান ট্রায়ালে- শতভাগ নিরাপদ এ ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম।

মানবদেহে শতভাগ কার্যকরী কোভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুত করে এখন আলোচনায় ভ্লাদিমির পুতিনের দেশ। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র উদ্ভাবিত ভ্যাকসিন কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ সফল হওয়ায়, আনুষ্ঠানিকভাবে ব্যবহারের প্রস্তুতি চলছে।

রাশিয়ায় বাংলাদেশি চিকিৎসকরা বলছেন,দেশব্যাপী মধ্য আগস্ট থেকে এই ভ্যাকসিন ব্যবহার শুরু হবে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বে-নজির আহমেদ মনে করেন, প্রতিযোগিতার বাজারে রাশিয়া অনেকখানি এগিয়ে গেছে।

রুশ গবেষকরা বলছেন, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানি যেসব ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তাদের থেকেও নিরাপদ হলো রাশিয়ার ভ্যাকসিন। যা আশার আলো দেখাচ্ছে বিশ্ববাসীকে।