শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

লাইফ সাপোর্টে এরশাদ, অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে না

ডেক্সরিপোর্ট:জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে, তার বেশকিছু অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছে না। বিষয়টি জানিয়েছেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফকালে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘লাইফ সাপোর্টে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের পাশাপাশি এরশাদকে ঘুমের ও ব্যথানাশক ওষুধ দেয়া হচ্ছে। তার শ্বাসকষ্ট হচ্ছে।’

তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ কমলেও শ্বাস কষ্ট হচ্ছিল। আবার কিডনি কিছুটা কাজ করলেও তার শরীর থেকে বর্জ্য বের হচ্ছিল না। তাই সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দেন।’

সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জি এম কাদের বলেন, ‘সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের চিকিৎসকদের কাছে পল্লীবন্ধুর সব রিপোর্ট মেইল করা হয়েছে। কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে পল্লীবন্ধুকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়াকে সমর্থন করেননি।’

তিনি আরও বলেন, ‘সিএমএইচের চিকিৎসকরা নিরলসভাবে চিকিৎসা দিচ্ছেন পল্লীবন্ধুকে সুস্থ করে তুলতে। নিবিড় পর্যবেক্ষণে রেখে পল্লীবন্ধুর শারীরিক উন্নতি ও অবনতি বিবেচনায় চিকিৎসা দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর কোনো তথ্যে দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। একই সঙ্গে এরশাদের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান।