সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কিমের বোনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় মামলা

অনলাইন ডেস্ক  উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বোনের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়ার এক আইনজীবি।

গতমাসে সীমান্তে দুই কোরিয়ার যৌথ লিয়াঁজো অফিস গুঁড়িয়ে দিয়ে দুই দেশের শত্রুতা বিপদজনক সীমায় উস্কে দেয়ায় তার বিরুদ্ধে মামলা করেছেন ওই আইনজীবী।

শুক্রবার এ মামলার ভার নেয়ার কথা জানিয়েছেন দ. কোরিয়ার কৌসুলীরা। তবে কিম জং-উনের বোন কিম ইয়ো জংয়ের বিরুদ্ধে অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত তারা শুরু করবেন কিনা তা এখনও পরিষ্কার হয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, কিম জং উনের বোনকে মামলার জন্য আদালতে ডেকে পাঠানোর কোনো উপায়ও দক্ষিণ কোরিয়ার কৌসুলিদের নেই। সে দিক থেকে কার্যত তাদের হাত বাঁধা। ফলে মামলাটি মূলত প্রতীকী।

তবে এ মামলার জেরে উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে।

আইনজীবী লি কায়ুং জায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একজন সমালোচক। কিম ইয়ো-জং এর পাশাপাশি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ পাক জং-চোনের বিরুদ্ধেও মামলা করেন তিনি ।

দক্ষিণ কোরিয়া সরকারের তহবিলে নির্মিত লিয়োজোঁ কার্যালয় ভবন ধ্বংসের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।