সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চীন সাগরে ফের রণতরী পাঠালো আমেরিকা

অনলাইন ডেস্ক  দক্ষিণ চীন সাগরে আবারও রণতরী পাঠালো আমেরিকা। আর এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ চীন সাগরে দ্বিতীয় দফায় রণতরী পাঠিয়েছে দেশটি। গত শুক্রবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস নিমিটজ ও ইউএসএস রোনাল্ড রিগ্যান ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে নৌপথে অপারেশন এবং সামরিক মহড়া শেষ করে দক্ষিণ চীন সাগরে ফিরে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিমিটজ এবং রিগ্যান ক্যারিয়ার দক্ষিণ চীন সাগরে কাজ করছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সহযোগী এবং সহযোগীদের প্রতি অঙ্গীকার জোরদারে এই জাহাজগুলো মোতায়েন করা হয়েছে।

বিবৃতিতে নিমিটজের কমান্ডার রিয়্যার অ্যাডমিরাল জিম কার্ক বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরে কাজ করছে মার্কিন বিমানবাহী জাহাজ। এখানে রাজনৈতিক কারণে কিছু করা হচ্ছে না।

তথ্যসূত্র : রয়টার্স।