সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইতালিতে ৬ বাংলাদেশির হাতে ১ বাংলাদেশি খুন

অনলাইন ডেস্ক  ইতালিতে নৃশংসভাবে এক বাংলাদেশিকে খুন করা হয়েছে বলা জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার(১৮ জুলাই) রাতে বাণিজ্যিক নগরী মিলানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিলানের প্রাণকেন্দ্র স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে পৌর বাজারের সন্নিকটে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে তর্কাতর্কির এক ফাঁকে ৬ বাংলাদেশি মিলে রশিদ হাওলাদার (৪৪) নামে এক বাংলাদেশিকে খুন করে। এর আগে মারাত্মক আহত অবস্থায় তাকে ফেলে তারা পালিয়ে যান। পরে স্থানীয় সান পাওলো হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে হাতুড়ি ও চেইনসহ খুনিদের ফেলে যাওয়া বেশ কিছু আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় ২ খুনিকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার পর খুনিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্য আরেকটি সূত্রে জানা যায়, নিহত বাংলাদেশীর ইতালিতে বৈধ স্টেট পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ছিলো। হত্যাকান্ডের আগে থেকে স্তাদেরার ওই এলাকাটি পুলিশের খাতায় ‘ক্রাইম জোন’ হিসেবে চিহ্নিত ছিল। নিহত ও খুনিদের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে বলে জানা গেছে।