শাহ সুমন (হবিগঞ্জ) বানিয়াচং প্রতিনিধি বানিয়াচংয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নির্দেশক্রমে মাদক অভিযান পরিচালনাকালে আড়িয়ামুগুড় গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে অভিমন্য দাস অভি (৪০) ও প্রসেন্দ্র দাসের ছেলে সরৎ দাস (৩০)কে থানার এস আই (নি:) জুলহাস উদ্দিন তাদের গ্রেফতার করেন।
মামলা নং- ১৩/ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ২৪(খ)/৩৭/৩৮/৪১ এর এজাহার নামীয় পলাতক আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়। গ্ৰেফতারখীত আসামীদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।