শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:১৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় যাত্রীবাহি বাসচাপায় নিহত ১

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহনে কোরবানির গরু কিনতে গিয়ে বাসচাপায় মো. আব্দুল কালাম কালু (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ডাওরী বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কালাম কালু উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত হাসেম চৌকিদারের ছেলে এবং গজারিয়া বাজারের কাট ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কালাম কালু বুধবার দুপুরের দিকে ডাওরী বাজারের হাটে কোরবানির জন্য গরু কিনতে যান। গরুর দাম মন মতো না হওয়ায় কিনতে পারেননি তিনি। পরে হাট থেকে বের হয়ে বাজারের রাস্তা পার হওয়ার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার অফিসার ইন চার্জ(ওসি) মীর খায়রুল কবির এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।