শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৪১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

স্বাস্থ্যের হাসপাতাল শাখার পরিচালক ওএসডি, নতুন পরিচালক নিয়োগ

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে বিভিন্ন হাসপাতালের প্রতারণা নিয়ে তোলপাড়ের মধ্যেই স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)করা হয়েছে। তার স্থলে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডা. ফরিদ হোসেন মিয়াকে।

বৃহস্পতিবার এ মর্মে নির্দেশনা দিয়ে সরকারি পরিপত্র জারি করা হয়েছে।

করোনার নমুনা পরীক্ষার অনুমোদনহীন হাসপাতাল রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে আমিনুলের দিকে অভিযোগের আঙুল উঠায় তাকে এই পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এই আমিনুল হাসানই গত ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের চুক্তি বিষয়ক চিঠিতে লেখেন, ‘সচিব স্যারের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়।’

প্রসঙ্গত, করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কাজে সমন্বয়হীনতা শুরু থেকেই ছিল। সেটা প্রকাশ্যে আসে রিজেন্ট হাসপাতাল এবং জেকেজি হেলথকেয়ারের নজিরবিহীন দুর্নীতি,অনিয়ম ও প্রতারণার পর।

এই ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম পদত্যাগ করেছেন। হাসপাতাল শাখার পরিচালকও যে বাদ পড়বেন সেটিও অনুমিতই ছিল।