শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৬ জামাত, শুরু সকাল ৭টায়

ডেক্সরিপোর্ট  মহামারি করোনার কারণে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এবার সেখানে পাঁচটির পরিবর্তে ছয়টি ঈদের জামাত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে ঈদের জামাতগুলোর সময়, ইমাম ও মুকাব্বিরদের নাম জানানো হয়েছে।

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৭টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাত সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা এহসানুল হক। চতুর্থ জামাত সকাল ৯টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম জামাত সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। ষষ্ঠ ও সর্বশেষ জামাত সকাল ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া।