শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:২৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে যুবতীকে ধর্ষণ স্বরূপকাঠী থেকে ধর্ষক গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারের ভাড়াটিয়া বাসায় এক যুবতীকে (২৭) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতার মা।

পুলিশ অভিযুক্ত ধর্ষক জুয়েল কাজীকে (৩৬) বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার স্বরুপকাঠী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল জানান, পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের এক যুবতী গৌরনদী উপজেলার বাটাজোর বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের কিরু কাজীর বখাটে পুত্র জুয়েল কাজী (৩৬) বিয়ের প্রলোভনে ওই বাসায় বসে একাধিকবার ওই যুবতীকে ধর্ষণ করে। পরবর্তীকে যুবতীকে বিয়ের কথা বললে জুয়েল বিবাহ করতে অপরগতা প্রকাশ করে।

এ ঘটনায় ধর্ষিতার মা গত ৮ মার্চ গৌরনদী মডেল থানায় জুয়েল কাজীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর আসামি জুয়েল আত্মগোপন করে।

পরবর্তীতে প্রযুক্তির মাধ্যমে মামলার আসামির অবস্থান নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে স্বরুপকাঠী থানা পুলিশের সহযোগীতায় স্বরুপকাঠী বাজার এলাকা থেকে জুয়েল কাজীকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর বিচারক তাকে জেলহাজতে প্রেরন করেন।