রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ফেরত দেয়া হল ৩ বাংলাদেশিকে

অনলাইন ডেস্ক  লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনজন বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার (লন্ডন সময়) একটি ফ্লাইট থেকে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্র।

সূত্র জানায়, ওই তিন যাত্রীর কাছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে হেলথ ডিক্লেয়ারেশন কার্ড ছিল। তবুও কেন এই যাত্রীদের ফেরত দেয়া হল- এর কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

তবে অন্য একটি সূত্রে জানা গেছে, এখন থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ডিক্লেয়ারেশনের কার্ড গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কাতার এয়ারওয়েজ। সে কারণেই ওই যাত্রীদের ফিরিয়ে দিয়েছে বিমান সংস্থাটি।

উল্লেখ্য, যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে হেলথ ডিক্লেয়ারেশন কার্ড নিয়েই আকাশপথে ভ্রমণ করে থাকেন বাংলাদেশিরা।