রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বিশ্বে একদিনে করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক  গত একদিনে বিশ্বে রেকর্ড ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারতে গত একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় পুরো বিশ্বে করোনায় মারা গেছেন ৯ হাজার ৭৫৩ জন।

এর আগে গত ১৮ জুলাই বিশ্বজুড়ে একদিনে ২ লাখ ৫৯ হাজার ৮৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়। এতদিন এটি ছিল একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। চলতি মাসে প্রতিদিন গড়ে করোনায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। চলতি মাসে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা গত জুন মাসের চেয়ে গড়ে প্রায় ৪০০ জন বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬৬১ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৩৯ হাজার ৭২৪ জন।