মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০১
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

ভোলায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার সদর উপজেলায় এক কেজি গাঁজাসহ মো. মির হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার(২৬জুলাই) বিকাল ৩ টার দিকে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর ইলিশা ফেরিঘাট ২নং পল্টুন (নতুন ঘাট) এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মির হোসেন ভোলা সদর থানার বারোয়াণী বাজার মীলিয়া মাদ্রাসা ৩নং ওয়ার্ড খান বাড়ির মৃত আঃ রহিম আলীর ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বরিবার বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র উপ-পরির্দশক (এসআই) (নিঃ) রতন কুমার শীল ও এ এস আই (নিঃ) সুজন মাঝি, এ এস আই (নিঃ) মাইনুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর ইলিশা ফেরিঘাট ২নং পল্টুন (নতুন ঘাট) এলাকায় অভিযান চালিয়ে মো. মির হোসেন নামের এক যুবককে এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।