শাহ সুমন(হবিগঞ্জ)বানিয়াচং প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচংয়ে হাসপাতালে লাশ রেখে পালিয়ে,(২৬জুলাই) দুপুর ১২টায় বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তির নাম আবিদ মিয়া (২৫) সে ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের যাত্রপাশা গ্রামের মকবুল হোসেনের পুত্র আবিদ মিয়া।
এলাকাবাসী ও পরিবার জানান,রবিবার সকালে একই ইউনিয়নের তারাসই গ্রামের মতলিব মিয়ার বাড়িতে যান আবিদ মিয়া।
পরবর্তীতে অসুস্থ অবস্থায় আবিদ মিয়াকে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন মতলিব মিয়া ও তার লোকজন।এর মধ্যেই আবিদ মিয়া মারা যান, মতলিব মিয়া তার লোকজন টের পেয়ে তারা লাশ হাসপাতালে রেখেই মতলিব মিয়া ও তার লোকজন পালিয়ে যায়।
এ ব্যাপারে নিহত আবিদ মিয়ার বড় ভাই আযাদ মিয়া জানান, আমরা হাওরে কাজে ছিলাম। জানিনা, আমার ভাইয়ের সাথে কি হয়েছে।
এ ব্যপারে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও আবুল হাদী মোঃ শাহপরান জানান, নিহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গিয়েছিলেন।সে হিসেবে মৃত্যুর কারন ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা।
এ ব্যপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন,প্রথমিকভাবে আমরা ধারনা করছি নিহত ব্যাক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন।ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা যাবেনা।