রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৫০
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

সিলেটের সুরমা নদীতে সৎ মায়ের ফেলে দেয়া শিশুর লাশ উদ্ধারঃ অভিযুক্ত জেল হাজতে

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি : সিলেটের সুরমা নদীতে সৎ মায়ের ফেলে দেয়া শিশু মাহার (৫)  লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে  লামাকাজি এলাকায় সুরমা নদীতে  শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে  পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
শিশুকে নদীতে ফেলে হত্যার ঘটনায় আটক সৎ মা সালমা বেগম  কে আদালতের নির্দেশে কারাগারে প্রেরন করা  হয়েছে।
জালালাবাদ থানা সুত্রে জানা যায়, শুক্রবার (৫জুলাই)বিকেলে পারিবারিক কলহের জের ধরে টুকেরবাজার সেতু থেকে সুরমা নদীতে সতীনের পাঁচবছর বয়সী শিশুকন্যাকে ফেলে দেয় সৎ মা সালমা বেগম। এসময় স্থানীয় জনতা ফেলে দেয়ার ঘটনা দেখতে পেয়ে সালমা বেগমকে আটক করে পুলিশে সোর্পদ করে।আটক সালমা বেগম (২৮) সিলেট মহানগরীর জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী।
শুক্রবার ওই শিশুর বাবা জিয়াউল হক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামী করা হয় শিশুর সৎমা ও জিয়াউলের দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে। শনিবার সালমাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।