সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

জঙ্গীদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে ওরা আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না: ডিআইজি মোঃ শফিকুল ইসলাম

শামীম আহমেদ  বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম,বিপিএম (বার),পিপিএম বলেছেন, আমাদের সারাদেশে জঙ্গিদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে তারা আর এ দেশে মাথা চারা দিয়ে উঠতে পাবে না।

তারপরও জঙ্গিরা যেন কোন ভাবেই একত্রে সংগঠিত হতে না পারে সেজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এব্যাপারে বরিশাল বিভাগের সকল জেলার পুলিশ সুপারদের ইতি মধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে।

আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা সর্বত্র সচেষ্ট আছে ও কোন ধরনের সংগঠিত হতে পারবে না। এবিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বত্র কঠোর নজরদারী করে যাচ্ছে ওদের আর কিছু করার ক্ষমতা নেই পুলিশ বাহিনী সামনে।

আজ সোমবার (২৮ই) জুলাই সকাল সাড়ে ১১ টায় বরিশাল পুলিশ লাইনস্থ কমপাউন্ডে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন শেষে আইন শৃঙ্খলা ও জঙ্গিদের সংগঠিত হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।

অপরদিকে মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার পুলিশের প্রতিপাদ্য এ শ্লোগান নিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম বরিশাল বিভাগের ৬ জেলা সহ বিভিন্ন উপজেলার থানা এলাকায় কমপক্ষে ১০ থেকে ১২ ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করার পাশাপাশি বরিশাল জেলার ১০ থানা এলাকা কমপাউন্ডে ২ হাজার ফলজ সহ ঔষধি চারা রোপন করা হবে বলে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম এ তথ্য দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মহিউল ইসলাম (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার), জেলা অতিরিক্ত পুলিশ সুপার নঈমুল হক, সরদার ফরহাদ হোসেন সহ বিভিন্ন জেলার বিভিন্ন পুশি কর্মকর্তা।