রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক  বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের ১ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান,গত ১৮ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার ইছাকাঠী এলাকার বাসিন্দা এস এম আমিনুল হকের বাসায় ডাকাতি হয়। এ সময় ডাকাতরা স্বর্নালংকার,মোবাইল সহ মোট ২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলা রুজুর পরে উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) জাকারিয়া রহমান জিকুর নের্তৃত্বে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান ও অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলমের তত্বাবধায়নে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ২৭ জুলাই রাতে অভিযান চালিয়ে আকিব খান নামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, রাতের আধাঁরে ডাকাতি হওয়া ক্লু লেস মামলায় আটক আসামি ও তার সহকর্মীরা বরিশাল সহ বিভিন্ন জেলায় ডাকাতি করে বেড়াত।এ ঘটনার সাথে জড়িত অন্য ডাকাতদেরকেও ধরতে পুলিশ চেস্টা চালিয়ে যাচ্ছে।আটক কৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদ সম্নেলনে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।