রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৪২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

নড়াইলে কুকুরের কামড়ে নারী ও শিশু সহ আহত ১৫

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশু সহ ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রবিবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা হলো যদুনাথপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী রেকসোনা (৩০), দৌলতপুর গ্রামের দ্বীন মোহাম্মদের স্ত্রী হেনা বেগম (৫৫), দৌলতপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শরিফুল (৩৫), যদুনাথপুর গ্রামের মিন্টু দাসের ছেলে সাগর দাস (১৩), কালনা গ্রামের মনির শেখের ছেলে মাসুম (৯), রহমতপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে আখি (১৭), কালাম মিয়ার ছেলে মেহেদী (১৩), আউড়িয়া গ্রামের ইমদাদুলের ছেলে আকাশ (১০, আউড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে তানভির (৮), ফুলশ^র গ্রামের মিলন মিয়ার ছেলে ইয়াসিন (৫), ফুলশ^র গ্রামের তারাপদ গাছীর ছেলে সন্দীপ (৪)সহ অন্যান্যারা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।