রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ভোলার সাগর মোহনায় জেলেদের ট্রলার ডুবি ২১ জেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানার উপক‚লে বঙ্গোপসাগরের ঢালচরের শিবচর ও টেংরার চর এলাকায় উত্তাল ঢেউয়ের তোপে ২১ জেলেসহ ২টি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার রাতে টেংরারচর এবং গতকাল রোববার রাতে শিবচরে পৃথক পৃথক এলাকায় এই ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাসনের আহমদপুর ইউনিয়নের ভাড়ানী এলাকার শাহজাহান মাঝির ট্রলার রোববার ভোররাতে ঢেউয়ের তোপে শিবচর এলাকায় ডুবে যায়। দূর্ঘটনার পরপর আশপাশে থাকা জেলে ট্রলারগুলো নিমজ্জিত জেলেদের উদ্ধারের চেষ্টা করলেও ঝড়ের তান্ডব তা চেষ্টা ব্যর্থ হয়েছে।স্রোতের টানে ট্রলারসহ জেলেরা সাগরে ভেসে গেছে বলে প্রত্যক্ষদর্শী জেলেদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার বিকেল পর্যন্ত নিখোঁজ জেলে ২১ জেলে ও ট্রলারের সন্ধান মেলেনি।

অপরদিকে শনিবার রাতে সাগরের টেংরার চর এলাকায় ট্রলার ডুবির ২দিন পরও চরফ্যাসনের মাদ্রাজ ইউনিয়নের ৭ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি। এসব নিখোঁজ জেলে পরিবারগুলোতে চলছে আহাজারী। গতকাল রোববার এ সংবাদ লেখা পর্যান্ত ওই ট্রলারের ৭ জেলেসহ ২১ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা যায়। নিখোঁজ জেলেদের মধ্যে ট্রলার মালিক শাহজাহান মাঝি, জামাল উদ্দিন, রুবেল, আব্দুল হাই, সুলতান, মফিজল, মো. হোসেন, আব্দুল হক, আফসার, নাছির, জসিম, সাহাজাহান, রবিউল, মাকসুদ, অজিউল্লাহ, মনির মাঝি ,জিহাদ. অজিউল্লাহ , কামাল এবং বাবুল। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাসনের আহমদপুর ও চর মাদ্রাজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান,ঢালচরের শিবচর ও টেংরার চর সংলগ্ন এলাকায় জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ভোলা থেকে উদ্ধার কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেছে।

কচ্ছপিয়া জোনের কোষ্টগার্ড কন্ট্রিনজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, গভীর সমুদ্রে ট্রলার ডুবি ঘটনা হওয়ায় কোষ্টগার্ড উদ্ধার অভিযানে নামতে পারেনি।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ অব্যহত আছে। নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুম তালুকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।