ডেক্সরিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন ইনাম আহমেদ চৌধুরী।রোববার রাতে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইনাম আহমেদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন। তবে ওই সময়ে দলীয় কোনো পদে তাকে রাখা হয় নি ।
আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিগত ২২ ও ২৩ অক্টোবর, ২০১৬ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। তবে শেষ পর্যন্ত সে আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পান খন্দকার আবদুল মুক্তাদির। এরপরই দল বদল করেন তিনি।